Saturday, June 27, 2026

মেট্রোয় এ কী করলেন যুবক!

Date:

Share post:

এবার দিল্লি মেট্রোয় অশ্লীল আচরণ যুবকের। এক তরুণীর সামনে নিজের প্যান্টের চেন খুলে গোপনাঙ্গ প্রদর্শন করল যুবক। বুধবার সন্ধেয় দিল্লি মেট্রোর হলুদ লাইনে এই ঘটনা ঘটে। ঘটনার কথা টুইট করেছেন ওই তরুণী।

সূত্রের খবর, বুধবার সন্ধেয় ওই তরুণী হলুদ লাইনের মেট্রোতে দিল্লি থেকে গুরগাঁও যাচ্ছিলেন। তরুণী জানান, মেট্রোর ৭ নম্বর কামরাতে উঠেছিলেন তিনি। গেটের সামনে দাঁড়িয়েছিল ওই যুবক। প্রথম থেকেই তরুণীর দিকে নজর রাখছিল ওই যুবক। এরপর হঠাৎই তরুণী সামনে এসে প্যান্টের চেন খুলে দেয় বলে অভিযোগ।

তরুণী জানান, ওই যুবক তাঁর পিঠের ব্যাগটি সামনে নিয়ে নিয়েছিল। যাতে অন্য কেউ তাঁর কুকীর্তি দেখতে না পায়। যুবকের কুকীর্তির ছবি নিজের ফোনে তুলে নেয় সে। যুবক অন্য কামরায় যেতেই পুলিশকে ডেকে গোটা ঘটনার কথা জানায় তরুণী। তবে এই পুলিশ প্রথমে এফআইআরই নিতে চায়নি বলে অভিযোগ তরুণীর। ওই তরুণী ‘উইমেন হেল্পলাইন’ নম্বরে ফোন করেন। এরপরই তৎপর হয় পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মেট্রোর সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই অভিযুক্তের তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন-কেমন আছে এসএসকেএমে চিকিৎসাধীন ২ পড়ুয়া?

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...