Tuesday, April 7, 2026

সদ্যজাত কোলে কোয়েল, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

সদ্যজাত কোলে কোয়েল মল্লিক। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি পোস্ট করলেন। ইতিমধ্যেই কোয়েলের মা হওয়ার খবর শুনেছেন তাঁর ফ্যানেরা। অবশ্যই তাঁরা এই ছবিটি দেখে চমকে যাবেন সবাই। বিষয়টি হল এই ছবিটি কোয়েলের ‘রক্তরহস্য’ ছবির একটি লুক। এই ছবিতে কোয়েল একজন রেডিও জকি যার নাম স্বর্ণজা। স্বর্ণজা তাঁর লাইভ শোয়ে একটা অজানা ব্যক্তির কাছ থেকে ফোন পাবে। যে ফোনই স্বর্ণজাকে তাঁর জীবনের একটা অজানা সত্যির খোঁজে, রহস্য সমাধানে বের করবে। আর এভাবেই এগোবে ছবির গল্প। মিতিন মাসির পরে আরও একটা থ্রিলার ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিকের ‘রক্তরহস্য’ ছবিটি। সুরিন্দর ফিল্মসের পরিচালনায় ছবিটির পরিচালনা করেছেন পরিচালক সৌকর্য ঘোষাল।

সৌকর্য ঘোষাল জানিয়েছেন, স্বর্ণজা রেডিওতে একটা ভীষণ জনপ্রিয় শো চালায়। তবে তিনি একজন আবেগপ্রবণ মহিলা। এই চরিত্রটার মনটা ভীষণ বড়। মানুষের ছোট ছোট বিষয় স্বর্ণজার মন ছুঁয়ে যায়। মানুষের খুব ছোট ছোট দুঃখতেও তাঁর খারাপ লাগে। আর এই আবেগের কারণেই স্বর্ণজা বিভিন্ন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে। তিনি সকলকেই সাহায্য করে, বড়লোক, গরিব লোক দেখে সাহায্য করে না। তবে জীবন বড়ই অদ্ভুত। জীবন আবার এই আবেগপ্রবণ মানুষগুলিকেই অনেক সময় ঠকায়। তাই স্বর্ণজাও বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যাবে। ” এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, সুদীপা বসু, উজ্জ্বল মালাকার, ঋতব্রত মুখোপাধ্যায়ের মত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।

আরও পড়ুন-সাতপাক ঘুরলেন নেহা-আদিত্য!

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...