Sunday, June 7, 2026

কেজরিওয়ালের শপথে ডাক পাননি আন্নাও, কেন?

Date:

Share post:

দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বারের আপ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন চমক। শপথে আমন্ত্রণ জানানো হয়নি ‘বন্ধু’ রাজনৈতিক দলের নেতানেত্রীদের। কিন্তু আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, শনিবার পর্যন্ত শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সমাজকর্মী আন্না হাজারে। এর পিছনে বেশ কিছু কারণ আছে বলে আম আদমি সূত্র খবর।

প্রথমবার শপথেই আন্নাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যাননি। এমনকী, কেজরিওয়ালের ফোনও ধরেননি বলে আপ সূত্রে খবর। এবার আপের বিপুল জয়ের পরেও কোনও মন্তব্যই করননি আন্না হাজারে। তাঁর সচিব সঞ্জয় পাথাড়ে জানান, ২০ ডিসেম্বর থেকে মৌনব্রত নিয়েছেন আন্না। নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত তিনি মৌনী থাকবেন। গান্ধীবাদী এই নেতা লিখিত শুভেচ্ছা বার্তাও দিতে পারতেন, কিন্তু সেটাও তিনি পাঠাননি।

২০১৪ সালে আন্না হাজারেকে ঘিরে তোলপাড় হয়েছিল দেশ। লোকপালের দাবিতে দিল্লির ময়দানে অনির্দিষ্ট কালের জন্য অনশন আন্দোলনে বসেছিলেন। সেই সময়ে আন্নার পাশে ছিলেন অরবিন্দ কেজরিওয়ালরা। কার্যত সেই আন্দোলন থেকেই আম আদমি পার্টির জন্ম। কিন্তু আপের জন্ম, উত্থান বা বিপুল জয় নিয়ে কখনই বিশেষ কিছু বলতে শোনা যায়নি আন্না হাজারেকে। সেই কারণেই কি আন্নার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন কেজরিওয়াল? এমনই গুঞ্জন রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-শাহিনবাগের প্রতিবাদীরা কি কাল দাবি জানাতে অমিত শাহের বাড়ি যাচ্ছেন?

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...