Sunday, June 28, 2026

বোল্টের চেয়েও দ্রুতগতির শ্রীনিবাস এ বার সাই-তে ট্রায়াল দেবেন!

Date:

Share post:

শুনলে অবাক হবেন। এ বার সাই-তে ট্রায়াল দেবেন ‘বোল্টের রেকর্ড ভাঙা’ শ্রীনিবাস। নিশ্চয়ই এর আগে কখনও এই নামটা শোনেননি?

কাম্বালা উৎসবে পালিত মোষের সঙ্গে টানা ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে অতিক্রম করেছেন শ্রীনিবাস। তাঁর এই গতি দেখে চক্ষু চড়কগাছ সবার।

একবার ভাবুন, কাদামাখা জমিতে খালি পায়ে দৌড়ে রেকর্ড গড়েছেন শ্রীনিবাস গৌড়া। কর্নাটকের ২৮ বছরের সেই যুবক এ বার সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়াল দেবেন । এই তথ্য দিয়েছেন খোদ কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। গৌড়ার কাছে ইতিমধ্যে ট্রেনের টিকিটও পৌঁছে গিয়েছে বলে টুইট করেছেন তিনি।
তাঁর এই গতি দেখে অবাক হয়ে যান সবাই। জামাইকার তারকা দৌড়বিদ উসেইন বোল্টের সঙ্গে শ্রীনিবাসের গতির তুলনা শুরু হয়ে যায়। বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন। সেই হিসেব অনুযায়ী শ্রীনিবাস ১০০ মিটার অতিক্রম করেছেন ৯.৫৫ সেকেন্ডে। বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন তিনি।


কর্নাটকের মুদাবিদরি গ্রামের যুবকের দুরন্ত গতির কথা কানে আসে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর। শনিবার টুইট করে তিনি জানিয়েছেন, “গৌড়াকে সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হবে। ভারতের সমস্ত প্রতিভাকেই দেখে নেওয়া হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত করছি।” পরে তিনি জানান, গৌড়ার বেঙ্গালুরু সাই কেন্দ্রে আসার যাবতীয় ব্যবস্থা হয়ে গিয়েছে। সোমবারই তিনি সাই কেন্দ্রে এসে পৌঁছবেন বলেও জানান রিজিজু।
শ্রীনিবাস কী বলছেন? ‘‘মানুষ বোল্টের সঙ্গে আমাকে তুলনা করছেন। বোল্ট বিশ্বচ্যাম্পিয়ন। আমি তো শুধুমাত্র জলকাদার জমিতে দৌড়াই।’’

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...