Saturday, April 4, 2026

ফের বিতর্ক উসকে উর্দি পরে মন্ত্রীকে প্রণাম পুলিশ অফিসারের

Date:

Share post:

ফের বিতর্ক উসকে দিলেন বীরভূমের রামপুরহাট থানার ASI রঞ্জন দত্ত । তিনি রবিবার একটি অনুষ্ঠান মঞ্চে উর্দি পরে কর্তব্যরত অবস্থায় রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ।বয়স্ক নাগরিকদের সাহায্য ও সংবর্ধনা জ্ঞাপন প্রকল্পের সূচনা করে বীরভূম জেলা পুলিশ । রামপুরহাট থানা চত্বরে এই প্রকল্পেরই একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, SDPO (রামপুরহাট) সৌমজিৎ বড়ুয়া, রামপুরহাট থানার IC সন্দীপন চট্টোপাধ্যায় প্রমুখ । এই অনুষ্ঠানে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থানার ASI রঞ্জন দত্তের হাতে স্মারক তুলে দেন । এরপরই উর্দি পরে থাকা ওই পুলিশ অফিসারকে মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় । যার জেরে শুরু হয়েছে বিতর্ক ।

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...