Saturday, March 21, 2026

বাইকুল্লার জিএসটি ভবনে বিধ্বংসী আগুন

Date:

Share post:

কাজের দিন বিধ্বংসী আগুনে ভস্মীভূত মুম্বইয়ের বাইকুল্লার জিএসটি ভবনের একাংশ। ভবনের ৮ ও ৯ তলার অধিকাংশ ঘর পুড়ে গিয়েছে বলে সূত্রের খবর। হতাহতের খবর না থাকলেও প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার দুপুরে, মহারাণা প্রতাপ চকের জিএসটি ভবনের ৮ তলায় প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন পৌঁছে যায় ভবনের ৯ তলাতেও।
দমকলের ১৭টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাজের দিনে অগ্নিকাণ্ডে কার্যালয়ে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে, আগুনের জেরে ঘরে থাকা গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গিয়েছে। এর মধ্যে কী কী গুরুত্বপূর্ণ নথি ছিল, তা খতিয়ে দেখা হবে।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...