Tuesday, May 12, 2026

জেলেই আমরণ অনশনে নির্ভয়া- দণ্ডিত বিনয়, ফাঁসিতে নতুন জটিলতা

Date:

Share post:

ফাঁসিকাঠের দোড়গোড়ায় দাঁড়িয়ে ৪ নির্ভয়া- অপরাধী৷ মৃত্যু থেকে বাঁচার সমস্ত আইনি পথ বন্ধ হওয়ার পর এবার আমরন অনশনে বসেছে নির্ভয়া কাণ্ডের এক দণ্ডিত, বিনয় শর্মা। সোমবার আদালতে এই তথ্য জানিয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষই। বিনয়ের অনশনে ফাঁসির জটিলতা আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আগে দু’বার মৃত্যু পরোয়ানা জারি করেও ফাঁসির আদেশ কার্যকর হয়নি৷ সোমবার ফের নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেখানেই অভিযুক্তদের বিষয়ে একটি স্ট্যাটাস- রিপোর্ট আদালতে পেশ করে তিহাড় জেল কর্তৃপক্ষ৷ সেই রিপোর্টেই বলা হয়েছে, জেলের মধ্যেই আমরণ অনশনে বসেছে বিনয় শর্মা। গত সপ্তাহেই বিনয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের প্রতিবাদেই আমরণ অনশনে বসেছে বিনয়, জানিয়েছেন জেল কর্তৃপক্ষ। বিনয় দাবি করেছে, সে মানসিকভাবে অসুস্থ৷ জেলের মধ্যে তাঁকে নির্যাতন করা হচ্ছে৷ সেই বিষয়টিতে রাষ্ট্রপতি গুরুত্ব দেননি।
নির্ভয়া-অপরাধীদের ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত। তারপর নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর্ব মোটামুটি শেষ। এখন শুধু সুপ্রিম কোর্টে পবনের ‘রায় সংশোধনের’ আর্জি এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি বাকি।

ওদিকে, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশ, আগামী ৩ মার্চ সকাল ছ’টায় তিহাড় জেলে ফাঁসি কার্যকর করতে হবে চার জনের। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ফাঁসির জন্য অন্তত ১৪ দিন সময় দিতে হয়। এর মধ্যে বিনয়ের অনশন ফাঁসির জটিলতা আরও বাড়াবে বলেই মনে করছে আইনজ্ঞ মহল।

Related articles

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে বিজেপি-র পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...