Wednesday, March 25, 2026

ছাড়হীন আয়কর চালুই সরকারের লক্ষ্য, জানালেন সীতারমন

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে দেশে এমন ব্যবস্থা চালু করতে চায় যাতে ব্যক্তিগত আয়করে কোনও ছাড় মিলবে না। নাগরিকদের ব্যক্তিগত আয়করের হার কমানো হলেও নির্দিষ্ট কোনও বিনিয়োগের জন্য আয়করে ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। হায়দরাবাদে বণিকসভার এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে কবে থেকে সরকার এই ব্যবস্থা চালু করার পথে হাঁটতে চায় তা নিয়ে কোনও সময়সীমার উল্লেখ করেননি অর্থমন্ত্রী। তিনি বলেছেন, আগামীদিনে ব্যক্তিগত কর ব্যবস্থাকে সহজ, সরল ও ছাড়হীন করাই সরকারের লক্ষ্য।

প্রসঙ্গত, এবারের বাজেটেই প্রথম দুরকম আয়কর ব্যবস্থা চালু করেছে সরকার। যে কোনও নাগরিক তার সুবিধামত দুটির মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে নিতে পারবেন। একটি ব্যবস্থায় পুরনো কর কাঠামো অপরিবর্তিত রেখে বিনিয়োগে ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যবস্থায় আয়করের হার কমিয়ে ছাড় তুলে নেওয়া হয়েছে। অবশ্য বার্ষিক পাঁচ লক্ষ টকা পর্যন্ত আয় দুটিক্ষেত্রেই কার্যত করমুক্ত থাকছে। নতুন ছাড়হীন ব্যবস্থা কবে চালু হয় সেটাই দেখার।

আরও পড়ুন-নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসির দিন ঘোষণা, ৩মার্চ সকাল ৬টায় ফাঁসি কার্যকর হবে

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...