Friday, April 10, 2026

পুলকার দুর্ঘটনা এড়াতে পথে নামলেন বাঁশবেরিয়া স্কুলের প্রধান শিক্ষক

Date:

Share post:

পোলবায় স্কুলের পুলকার দুর্ঘটনার পরে জেলা প্রশাসনের নজরদারির পাশাপাশি সোমবার সকালে স্কুল গাড়ির চালকদের সর্তক করলেন স্কুলের প্রধান শিক্ষক। বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিন্ম বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ ঘোষাল স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যেক গাড়ি চালকদের গাড়ি আস্তে চালানোর নির্দেশ দেন। প্রতিদিন সকালে গাড়ি বের করার সেটা ঠিক আছে কিস না তাও দেখে নিতে বলেন। প্রধান শিক্ষক জানান, কমপক্ষে ৩০টির মতো গাড়ি স্কুলের পড়ুয়াদের দেওয়া-নেওয়া করে। আগামী দিনে গাড়ির মালিক, চালক ও অভিভাবকদের নিয়ে আলোচনা করা হবে। স্কুল পড়ুয়াদের বিদ্যুৎ ঘোষাল বলেন, “গাড়ি কাকুদের বলবে গাড়ি আস্তে চালাতে”। প্রশাসনের তরফে প্রধান শিক্ষকের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।

Related articles

হলফনামায় একাধিক ত্রুটি! বাতিল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনবর মনোনয়ন, বদলে কে

নথিতে সমস্যা। বাতিল হল কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) তৃণমূল (TMC) প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Abhinav Bhattacharya) মনোনয়ন। সেই জায়গায়...

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...