Saturday, April 4, 2026

প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়াতে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সিল প্যাকেট

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। যাকে বলা হয়, জীবনের প্রথম বড় পরীক্ষা। এবার রাজ্যে ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী ২৮৩৯ টি কেন্দ্রে পরীক্ষা দেবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।

সোমবার সল্টলেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতর নিবেদিত ভবনে এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়েছিল। যেখানে পর্ষদ সভাপতি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেন।

এছর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল প্যাকেট। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় থাকবে বলেই আশ্বস্ত করেছে পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে , সকাল ১০.৩০টায় পরীক্ষা হলে পৌঁছাবে প্রশ্নের প্যাকেট। পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সেই সিল করা প্রশ্নের প্যাকেট। সে ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে কোনও বিতর্ক থাকবে না।

ছাত্র-ছাত্রীদের 11:45 এর প্রশ্নপত্র দেওয়া হবে স্টাডি করার জন্য।  বারোটা থেকে তিনটে তারা লিখতে পারবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময় পৌঁছতে পারে সেই জন্য সারা রাজ্যে জেলা প্রশাসন তৈরি।

পরীক্ষা দেবেন ১০,১৫,৮৮৮ জন ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ কথা জানিয়েছেন।আগের বছরের থেকে এ বার পরীক্ষার্থী ৩৩ হাজার কম। গত বছরগুলিতে পাশের হার বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে সভাপতি জানিয়েছেন।

কোনও দরকারে ছাত্রছাত্রী বা তাঁদের অভিভাবকরা যাতে মধ্যশিক্ষা পরিষদে যোগাযোগ করতে পারেন সে জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল, ০৩৩ ২৩৫৯/ ২২৬৪ /  ২২৭৪। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরাও পারবেন না মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ব্যবহার করতে।

মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হবে। পরীক্ষার জন্য বিশেষ কন্ট্রোল রুম   দিনরাত চালু থাকবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...