Saturday, June 20, 2026

জাপানে আটকে থাকা জাহাজে দুই ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত

Date:

Share post:

জাপান উপকূলে আটকে থাকা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে এ বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন দুই ভারতীয়। তাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত দু’জন জাহাজেরই কর্মী বলে জাপানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে।

সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য জাপান সরকার আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিকে ইয়োকোহামা বন্দরেই আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে।

এর আগে বেশ কয়েক বার ওই জাহাজ থেকে, ফেসবুকের মাধ্যমে ভারত সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন বিনয়কুমার সরকার নামের এক বাঙালি যুবক। তিনি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকির হাতিপার এলাকার বাসিন্দা। ভিডিও বার্তায় বিনয় জানান, গত ২০ জানুয়ারি জাপানের ইয়োকোহামা থেকে হংকং রওনা দেয় ডায়মন্ড প্রিন্সেস। ২৫ জানুয়ারি হংকংয় পৌঁছায় সেটি। সেখান থেকে এক জন যাত্রী উঠেছিলেন। ওই যাত্রীই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ তাঁদের।বিনয় জানান, হংকং থেকে ফের ২৮ জানুয়ারি রওনা হয়েছিলেন তাঁরা। গন্তব্য ছিল ভিয়েতনাম। কিন্তু ২ ফেব্রুয়ারি সংক্রমণের কথা জানতে পেরে দ্রুত টোকিওর কাছে জাহাজ ফেরানো হয়। ৫ ফেব্রুয়ারি থেকে সেখানেই আটকে রয়েছেন তাঁরা।
শুধু বিনয়ই নন, সোনালী ঠাকুর নামে জাহাজের আর এক কর্মীও ইতিমধ্যে ভারত সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...