Thursday, June 11, 2026

গুজরাটের কলেজে ছাত্রীদের অন্তর্বাস খোলানোর ঘটনায় ধৃত অধ্যক্ষা সহ ৪

Date:

Share post:

ঋতুমতী হয়েছে কি না তা দেখতে ছাত্রীদের অন্তর্বাস খোলেন গুজরাটের ভুজের সহজানান্দ গার্লস ইনস্টিটিউটের অধ্যক্ষা। এই ঘটনার অপরাধে কলেজের অধ্যক্ষা সহ কলেজের কো-অর্ডিনেটর, সুপারভাইজার ও মহিলা পিওনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল গুজরাট আদালত। সোমবার তাঁদের আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

কলেজের ট্রাস্টি বোর্ড জাতীয় মহিলা কমিশনের কাছে এই ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চায় ও ঘটনার তীব্র নিন্দা করে। এই ঘটনার পর জাতীয় মহিলা কমিশনের সদস্য রাহুল এল দেশাই কলেজের অধ্যক্ষা রীতা রাঙ্গিয়াকে ডেকে বৈঠক করেন এবং কেন এই ধরণের ঘটনা ঘটল তাঁর ব্যাখ্যা চান। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকও।
অভিযোগ, গত সপ্তাহে ৬৮ জন ছাত্রীকে লাইন করে দাঁড় করিয়ে অন্তর্বাস খোলানো হয়। ঘটনার দিন হস্টেলের বাইরের বাগানে একটি ব্যবহৃত স্যানিটারি প্যাড পাওয়া যায়। কে এই কাজ করেছে, তা জানতে হস্টেলের রেক্টর তথা অধ্যক্ষ রীতা রাঙ্গিয়ার কাছে অভিযোগ করেন। অধ্যক্ষ সব মেয়েকে ডেকে পাঠান কমনরুমে। তিনি নিজেই ছাত্রীদের অন্তর্বাস খুলতে বলেন। চাপের মুখে ২ জন ছাত্রী খুলে ফেলেন। এর পরেই রীতা সহ অন্যান্যরা পরপর ছাত্রীদের অন্তর্বাস খুলতে বাধ্য করেন। এই ঘটনার নিন্দায় সরব হয় সব মহল।

আরও পড়ুন-শারজিল সহ ১৮জনের নামে চার্জশিট জমা

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...