Thursday, June 11, 2026

শারজিল সহ ১৮জনের নামে চার্জশিট জমা

Date:

Share post:

শারজিল ইমামকে গোলমালের মূল হোতা হিসেবে উল্লেখ করে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হামলাকাণ্ডে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। সাকেত আদালতে ওই চার্জশিট জমা পড়েছে। শারজিল সহ মোট ১৮ জনের নাম রয়েছে চার্জশিটে। দেশদ্রোহের অভিযোগে ইতিমধ্যেই শারজিল ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। দিল্লি পুলিশের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে ৩.২ এমএম পিস্তলের বুলেটের খোল পাওয়া গিয়েছে। চার্জশিটের সঙ্গে জমা পড়েছে সিসিটিভির ফুটেজ, ১০০ প্রত্যক্ষদর্শীর বয়ান, মোবাইল ফোনের কল রেকর্ড।

চার্জশিটে শারজিলের সঙ্গে নাম রয়েছে জামিয়া মিলিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনির ৯জন বাসিন্দা, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ৮ জনের।

সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে ওঠে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। অভিযোগে নাম জড়ায় পড়ুয়াদের। জামিয়ার লাইব্রেরিতে ঢুকে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে বলে অভিযোগ। সম্প্রতি সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে। তাই নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। এর মধ্যেই জমা পড়েছে চার্জশিট।

আরও পড়ুন-কমছে কি সংক্রমণ? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...