Friday, March 20, 2026

প্রশ্নপত্র ফাঁস! প্রকাশ্যে আসা প্রশ্ন মিলে গেল হুবহু

Date:

Share post:

কড়া নিরাপত্তার ঘেরাটোপেও এড়ানো গেল না, প্রশ্নপত্র প্রকাশ্যে আসার ঘটনা। মঙ্গলবার, শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরীক্ষা শেষের পরে দেখা যায় প্রকাশ্যে আসা প্রশ্নপত্রেই হাতে পেয়েছিলেন পরীক্ষার্থীরা।

২০১৯ সালে ৭টি বিষয়ের পরীক্ষার মধ্যে ৬টি বিষয়ে পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে আসে প্রশ্নপত্র। তা রুখতে এবছর নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছর যেসব জেলায় ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন বাইরে গিয়েছিল, সেখানে এবছর পরীক্ষা শুরুর সময় থেকেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পর্ষদ। মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম বর্ধমানের ৪২ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও এড়ানো গেল না প্রশ্নপত্র প্রকাশ। এদিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়ায় প্রশ্নপত্রের ছবি। এখন বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও ব্যাখ্যা দিতে চাননি।

আরও পড়ুন-মাধ্যমিকের প্রথমদিনেই প্রশ্ন বিভ্রাট!

Related articles

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...