Friday, March 20, 2026

মাতৃ-হন্তা ছেলে!

Date:

Share post:

দাবি মতো টাকা না পেয়ে মায়ের বুকে ঘুষি। আর তার জেরেই মৃত্যু হল প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। পরিবার সূত্রে খবর, মৌমিতা দত্ত নামে ওই প্রৌঢ়া লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, টাকা নিয়ে ছেলে রাকেশের সঙ্গে প্রায়ই গোলমাল হত তাঁর। প্রতিবেশীদের অভিযোগ, সারাক্ষণই মায়ের থেকে বিভিন্ন দাবি করতেন তিনি। কিন্তু সামান্য আয়ে সেই সব দাবি পূরণ করতে পারতেন না তিনি।

মৃতার আত্মীয়ার অভিযোগ, মৌমিতাকে প্রায়ই মারধর করতেন ছেলে। এই নিয়ে তাঁরা প্রতিবাদ করতে গেলে, তাঁদের থামিয়ে দিতেন প্রৌঢ়া। পুলিশ সূত্রে খবর, টাকা চাওয়া নিয়েও মায়ের সঙ্গে এদিন বচসা বাধে রাকেশের। সেই সময়ই মৌমিতার বুকে ঘুষি মারেন ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ার। নিজেই এই কথা জামাইবাবুকে ফোন জানান রাকেশ। এরপরেই অভিযুক্ত রাকেশ দত্তকে গ্রেফতার করেছে রিজেন্ট থানার পুলিশ।

আরও পড়ুন-১২ এপ্রিল কলকাতায় পুরভোট?

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...