Saturday, April 4, 2026

মাধ্যমিকের প্রথমদিনেই প্রশ্ন বিভ্রাট!

Date:

Share post:

মাধ্যমিকের প্রথমদিনই প্রশ্ন বিভ্রাট! মঙ্গলবার পরীক্ষা শুরু হয় বেলা ১২টায়। তাঁর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রথম ভাষা বাংলার প্রশ্ন। তবে এই পরীক্ষাতেই প্রশ্ন দিয়েছে কি না তা জানা যাবে পরীক্ষা শেষের পর।

২০১৯ সালে ৬টি পরীক্ষায় ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। পরীক্ষা চলাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। চলতি বছরে প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নেয় মধ্যশিক্ষা পর্ষদ। যেসব জেলায় ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন বাইরে গিয়েছিল, সেখানে এবছর পরীক্ষা শুরুর সময় থেকেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। সব মিলিয়ে ৪২টি ব্লকে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। এবছরও পরীক্ষা চলাকালীন ছড়িয়ে গেল প্রশ্নপত্র। গোটা ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-হাত বাড়ালেই বন্ধু! দুই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য পুলিশের এই ভূমিকা কুর্ণিশের যোগ্য

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...