Thursday, June 25, 2026

হাত বাড়ালেই বন্ধু! দুই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য পুলিশের এই ভূমিকা কুর্ণিশের যোগ্য

Date:

Share post:

ফের মানবিক কলকাতা পুলিশ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার্থী তুফান হালদারকে সাহায্য করলো গড়ফা থানা। গড়ফার আর্য বিদ্যাপীঠে পরীক্ষার সিট পড়েছিল তুফানের।

ভুলবশত সে এডিমট কার্ড-সহ বেশ কিছু নথি বাড়িতে ফেলে আসে। তৎক্ষণাৎ তাকে বাড়ি নিয়ে গিয়ে ডকুমেন্টস নিয়ে পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছে দেয় গড়ফা থানার পুলিশ।

এদিকে, এক মাধ্যমিক পরীক্ষার্থী ঘরছাড়া হয়ে স্কুল কর্তৃপক্ষের শরণাপন্ন হপয়েছিল। স্কুল কর্তৃপক্ষের প্রচেষ্টায় সেই পরীক্ষার্থীকে রামকৃষ্ণ সঙ্ঘে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সিঁথি থানার পুলিশ সেই পরীক্ষার্থীকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

আরও পড়ুন-দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...