Saturday, June 27, 2026

শিলিগুড়ি পুরসভায় দুর্নীতির অভিযোগ সরব তৃণমূল

Date:

Share post:

পুরভোটের আগে সরগরম শিলিগুড়ি পুরসভা। বৃহস্পতিবার, পুরসভায় ১নম্বর বোরো চেয়ারপার্সনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস।

এদিন তৃণমূলের পক্ষ থেকে পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে একটি স্মারকলিপি দেওয়া হয়। বিরোধী দলনেতা রঞ্জন সরকার দাবি, অবিলম্বে বোরো চেয়ারপার্সনকে পদত্যাগ করতে হবে। যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে হবে। তাঁর বক্তব্য ১নম্বর বোরোতে কয়েক মাস ধরে বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে না। তিনি জানান, ‘‘২০১৮-১৯ আর্থিক বছরের এম আর বুক হারিয়ে ফেলেছে। যা দিয়ে প্রচুর টাকা তোলা হয়েছে। আর তা নিয়ে মেয়র, সহ মেয়র পারিষদরা লুটেপুটে খেয়েছে।’’ অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে ডেপুটি মেয়র রামভজন মাহত। তিনি বলেন, ‘‘আমরা অনলাইনে বিল্ডিং প্ল্যান পাস করার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কিছু টেকনিক্যাল অসুবিধা থাকায় তা হচ্ছেনা। তবে বিরোধী দল যেসব অভিযোগ করছে তা একদম ঠিক নয়। কোনও বই দিয়ে কোনও টাকা তোলা হয়নি।’’

আরও পড়ুন-দেশপ্রেমী পাত্রী চেয়ে বিজ্ঞাপন! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...