Tuesday, May 19, 2026

দেশপ্রেমী পাত্রী চেয়ে বিজ্ঞাপন! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Date:

Share post:

দেশের যে কোনও ভাষার যে কোনও সংবাদপত্রের ‘পাত্রপাত্রী’ চাই বিভাগে অনেক সময়ই বেশ অন্য ধরনের বিজ্ঞাপন নজরে পড়ে। কখনও সেগুলি হাস্যকর, কখনও সামজিক পরিস্থিতির প্রতিফলন। সিএএ এবং এনআরসি বিরোধিতায় যখন উত্তাল দেশ, তখন পাত্রীর অভিভাবকের ১৯৭১-এর আগের ভারতীয় হওয়ার প্রমাণ প্রয়োজন বলেও বিজ্ঞাপন ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। সেখবর প্রকাশিত হয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এ। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় পাত্রপাত্রী চাই কলমে নয়া বিজ্ঞাপন ভাইরাল। একজন উপার্জনহীন দন্ত চিকিৎসক বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। সুন্দরী, নম্র হওয়ার পাশাপাশি পাত্রীকে কট্টর দেশপ্রেমী হতে হবে- এমনই আবদার বিজ্ঞাপনদাতা ডাঃ অভিনব কুমারের। তবে, শুধু সুন্দরী, দেশভক্তই নন, নিজের আখের গোছাতে পাত্রীকে ধনী হতে হবে বলেও শর্ত রেখেছেন বছর ৩১-এর চিকিৎসক।

তাঁর কথায়, পাত্রীকে অবশ্যই কট্টর দেশপ্রেমী হতে হবে। প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার মনোভাব রাখতে হবে।
তরুণ চিকিৎসকের চাহিদার তালিকা নেহাত মন্দ নয়। পাত্রীকে সন্তান প্রতিপালনে বিশেষজ্ঞ হতে হবে। ভারতীয় হিন্দু, ব্রাহ্মণ বর্ণের কন্যা হতে হবে। ভালো রাঁধুনি হতে হবে। এবং বাড়ি ঝাড়খণ্ড বা বিহারের হতে হবে। এখানেই শেষ নয়, এসবের পরেও ওই পাত্রীর সঙ্গে জন্ম-কুষ্ঠি মিলিয়েই তবেই হবে বিয়ে। কিন্তু এত সব গুণ একজনের মধ্যে পেতে, তাঁকে যে প্রতীক্ষা করতে হবে, তা ভালোই বুঝেছেন পাত্র। তাই তিনি বিজ্ঞাপনে লিখেছেন, বিয়ের কোনও তাড়া নেই তাঁর। এই বিজ্ঞাপনের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে, এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। পাত্রের সমালোচনায় সবর নেটিজেনরা। কেউ লিখেছেন, “বৌয়ের থেকেই সব কিছু আশা করবেন? নাকি আপনি নিজেও কিছু করবেন?” কারও মতে নিজের ছায়াকেই বিয়ে করা উচিত ওই চিকিৎসকের। তবে, বিজ্ঞাপনটি কোন দৈনিকে প্রকাশিত হয়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন-মহিলা পুলিশ হয়ে গেলেন পুরুষ!

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...