Friday, June 26, 2026

হঠাত্‍ ‘হুনার হাট’-এ মোদি, দাম দিয়ে কিনে খেলেন লিট্টি-চোখা, চা

Date:

Share post:

‘হুনার হাট’৷ বাংলায় যেমন হস্তশিল্প মেলা, তেমনই দিল্লির রাস্তায় চলছে হুনার হাট৷ এই মেলার আয়োজক কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক৷ দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীরা তাঁদের হস্তশিল্প নিয়ে আসেন এই হুনার হাট-এ৷

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিলো৷ ওই বৈঠক শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রী মোদি হঠাত্‍ সিদ্ধান্ত নেন ‘হুনার হাট’-এ যাওয়ার৷ তারপরই তিনি সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভিকে নিয়ে চলে যান মেলায়৷ সংশ্লিষ্ট মন্ত্রক কিছুই জানত না যে এভাবে স্বয়ং প্রধানমন্ত্রী মেলায় চলে আসবেন৷ ফলে হঠাত্‍-ই ‘হুনার হাট’-এ প্রধানমন্ত্রীকে দেখেই মেলায় শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ! তবে দুপুরে বিশেষ ভিড় ছিল না মেলায়৷ মোদিজি ঢুকেছেন শুনেই অবশ্য ভিড় বাড়তে থাকে৷

প্রধানমন্ত্রী এ দিন মেলার একটি স্টলে বসে লিট্টি- চোখা খান৷ মেলায় এক প্লেট লিট্টি-চোখা’র দাম ১২০ টাকা৷ নিজেই দাম মেটান মোদি৷ এরপর তিনি মুখতার আব্বাস নকভিকে নিয়ে ঢুকে পড়েন কুলহাদ চা-এর স্টলে৷ সেখানে দু কাপ চা নেন৷ ২০ টাকা করে কাপ৷ দাম মিটিয়ে দেন নকভি৷

আরও পড়ুন-নিশানায় সিবিআই, তাপসের অকাল মৃত্যুর জন্য দায়ী ষড়যন্ত্র: মুখ্যমন্ত্রী

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...