Monday, April 6, 2026

রামমন্দির ট্রাস্টের সভাপতি হলেন মোহন্ত নৃত্যগোপাল দাস

Date:

Share post:

রাম মন্দির ট্রাস্টের সভাপতি হলেন মোহন্ত নৃত্যগোপাল দাস৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রথম সভা ছিল বুধবার।মমোহন্ত নৃত্যগোপাল দাস শুরু থেকেই মন্দির আন্দোলনের সঙ্গে জড়িত। মন্দির- আন্দোলন তাঁর নিজস্ব মঠ থেকেই পরিচালিত হয়েছিল। সভাপতি হওয়ার পর নৃত্যগোপাল দাস জানিয়েছেন‌, যত দ্রুত সম্ভব মন্দিরটি নির্মিত হবে৷

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম সভা ছিল বুধবার। বৈঠক হয়েছে রামলালার আইনজীবী কেশওয়ান আয়েঙ্গার পরশরনের দিল্লির গ্রেটার কৈলাসের বাড়িতে। এই
সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ বা VHP-র সহ-সভাপতি চম্পত রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রও নির্মাণ কমিটির সভাপতি হবেন। মন্দির- ট্রাস্টের কোষাধ্যক্ষ করা হয়েছে গোবিন্দ গিরিকে। রামলালার ভিত্তি প্রস্তর স্থাপন, নির্মাণ-সমাপ্তির জন্য সময় নির্ধারণ ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।


রাম মন্দির ট্রাস্টের সভাপতি হওয়ার পরে নৃত্যগোপাল দাস সংবাদ মাধ্যমে জানান, ” মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যত দ্রুত সম্ভব মন্দিরটি নির্মিত হবে”৷
রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য বিশ্ব প্রসন্ন তীর্থ স্বামী বলেছেন, ‘‘মন্দির নির্মাণ কমিটির সভা আগামী মাসে অনুষ্ঠিত হবে। সেই সভায় মন্দির নির্মাণের তারিখ নিয়ে আলোচনা হবে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...