Monday, April 6, 2026

২০২৩-এর পর একটি ফরম্যাট থেকে অবসর? বিরাটের কথায় বাড়ল জল্পনা

Date:

Share post:

বড্ড বেশি ক্রিকেট খেলা হচ্ছে। ফলে মাঝে মাঝেই বিশ্রামে যেতে হচ্ছে। তবে আগামী তিন বছর চুটিয়ে খেলার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি কোনও একটি ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন। আর সেটা যে টি-২০, তা ঘুরিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন বিরাট। তিনি কি কোনও একটি ফরম্যাটকে বাই বাই জানাচ্ছেন কিছুদিনের মধ্যেই? জবাবে বিরাট বলছেন, ২০১৯ বিশ্বকাপের পর থেকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলছি। চাপ বাড়ছে। তাই আগামী তিন বছরের টার্গেট নিয়ে এগোচ্ছি। কারণ, ২০২০ ও ২০২১ সালে পরপর দু’বছর দুটি টি-২০ বিশ্বকাপ। ২০২৩-এ ৫০ ওভারের বিশ্বকাপ। এই বিশ্বকাপের পর ঠিল করব কোন দুটো ফরম্যাটে খেলা চালিয়ে যাব। আপাতত সেদিকেই তাকিয়ে। মনে রাখতে হবে, প্রায় ৮ বছর আমি তিনটি ফরম্যাট খেলছি। বছরে প্রায় ৩০০ দিন খেলছি। এর মধ্যে যাতায়াত, অনুশীলন রয়েছে। চাপ বাড়ছে। এখন চাপ নিতে পারছি। ৩৪-৩৫ বছর হলে এমন চাপ নেওয়া মুশকিল। আপাতত চাপ নিচ্ছি দলের প্রয়োজনে। বছর তিনেক পরে পরিস্থিতি বিচার করে একটা ফরম্যাট ছাড়তে পারি। কারণ, ভারতীয় ক্রিকেট এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...