Wednesday, June 24, 2026

উপহার সিনেমা অগ্নিকাণ্ড: আনসাল ভাইদের শাস্তির মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ

Date:

Share post:

আপাতত স্বস্তিতে দিল্লির উপহার সিনেমা হলের দুই মালিক সুশীল ও গোপাল আনসাল। ১৯৯৭-এ উপহার সিনেমা হলে আগুন লেগে মারা যান ৫৯ জন। তাদের মধ্যে অনেকে নাবালকও ছিল। সুপ্রিম কোর্টে হলের ২ মালিক সুশীল ও গোপাল আনসালের কারাবাসের মেয়াদ বাড়ানোর আবেদন করেন মৃতদের আত্মীয়রা। বৃহস্পতিবার, সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।
৩০ কোটি টাকা করে জরিমানা ধার্য করে ২০১৫-তেই আনসাল ভাইদের মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১৭ –তে সেই রায়ের পুনর্বিবেচনা করে ৩ বিচারকের এক বেঞ্চ। গোপাল আনসালকে এক বছরের জন্য কারাবাস হলেও, সুশীলের বয়সের কথা বিবেচনা করেই তাঁকে জেলে পাঠানো হয়নি।

আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ফের পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...