Wednesday, June 24, 2026

বেআইনি খাদানের অভিযানে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিকরা

Date:

Share post:

বেআইনি বোল্ডার খাদানের গাড়িতে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। বুধবার রাতে নিয়মমাফিক অভিযানে যান ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাহাচক এলাকায় একটি বোল্ডার বোঝাই লরি দেখতে পেয়ে সন্দেহ তাঁদের। তার পিছু ধাওয়া করে ফেরার পথে দুষ্কৃতীরা ঘিরে ধরে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় এক রেভিনিউ অফিসার গুরুতর জখম হন। আহতদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শেখ ইয়াসিনের শারীরিক অবনতি হওয়ায় মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মুসলেম নামের খাদান মাফিয়া জড়িত বলে অভিযোগ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...