Saturday, June 27, 2026

রাজভবনে বৈঠক রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর: প্রসঙ্গ শিক্ষা

Date:

Share post:

ফের রাজভবনে রাজ্যপাল শিক্ষামন্ত্রীর বৈঠক। বৃহস্পতিবার বৈঠক শেষে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লেখেন, ‘‘এক ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অমীমাংসিত সব বিষয় আলোচনায় উঠে এসেছে। যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়।’’
শিক্ষা মহলের ধারণা রানি রাসমণি বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আলোচনা হয়েছে। দিনকয়েক আগে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়। তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন কেন উপাচার্যকে অপসারণ করা হবে না। শিক্ষা মহলের ধারণা এই বিষয়েও আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ফের দুইবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...