Wednesday, March 18, 2026

ফেব্রুয়ারিতেই হাতের নাগালে বিশ্বের সবথেকে বড় মন্দির, কোথায় জানেন?

Date:

Share post:

মায়াপুরে এবার তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। একসঙ্গে ১০হাজার ভক্ত প্রার্থনা করতে পারবেন সেখানে।
ফেব্রুয়ারিতেই সাধারণের জন্য খুলে যাবে সেই মন্দির। চলছে তারই শেষ পর্যায়ের কাজ।
এক লক্ষ স্কোয়্যার ফুট জুড়ে তৈরি হচ্ছে এই মন্দির। ২০২২-এর মধ্যে মন্দির তৈরি সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষ । ‘বেদিক প্লানেটারিয়াম’ নামে
বিশাল বড় বড় ঝাড়বাতি দিয়ে সাজানো হচ্ছে এই মন্দির। প্রত্যেকদিন প্রার্থনার লাইভ সম্প্রচার হবে গোটা বিশ্ব জুড়ে।আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে প্রার্থনার এই সম্প্রচার করা হবে।
প্রায় ১০ বছর আগে এই মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল । এখনও পর্যন্ত ২ কোটি কিলোগ্রাম সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই মন্দির তৈরির কাজে। প্রত্যেকটি ফ্লোরের আকার হচ্ছে ১ লক্ষ স্কোয়্যার ফুট। আর এই মন্দিরের গম্বুজ হচ্ছে বিশ্বের সবথেকে বড় আর একেবারে আলাদা।
৩৮০ ফুট উঁচু এই মন্দিরে ব্যবহার করা হয়েছে বিশেষ নীল রঙের বলিভিয়ান মার্বেল। যাতে রয়েছে পাশ্চাত্য স্থাপত্যের প্রভাব। বেদের সংস্কৃতি গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মন্দির তৈরি করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর সদাভূজ দাস বলেন, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণে এই মন্দির তৈরি হচ্ছে। ভিয়েতনাম থেকে মার্বেল আনা হয়েছে। কিছু মার্বেল ভারতেও তৈরি হয়েছে।’
২০ মিটার লম্বা ঝাড়বাতি বানানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...