Saturday, June 27, 2026

‘ন্যাশনালিজম’ শব্দে নাৎসি যোগ, তাই তা বলতে বারণ করলেন মোহন ভাগবৎ

Date:

Share post:

আরএসএস কর্মীদের ন্যাশনালিজম শব্দ ব্যবহার করতে নিষেধ করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবৎ। বৃহস্পতিবার রাঁচির এক অনুষ্ঠানে সঙ্ঘ কার্যকর্তাদের উদ্দেশে ভাগবতের বক্তব্য, নেশন বলুন, ন্যাশনাল বলুন কোনও সমস্যা নেই, কিন্তু ন্যাশনালিজম শব্দটি ব্যবহার করা ঠিক নয়। কারণ তাতে অ্যাডলফ হিটলার ও নাৎসিবাদের কথা মনে পড়ে যায়। এই প্রসঙ্গে ভাগবৎ বলেন, ব্রিটেন সফরে প্রথম তাঁকে এই বিষয়ে সচেতন করেন ওখানকার এক কার্যকর্তা। তিনি বলেছিলেন, ব্রিটেনে ন্যাশনালিজমকে লোকে হিটলার, ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সমার্থক মনে করে। তাই এই শব্দ ব্যবহার করা উচিত নয়।

মোহন ভাগবৎ বলেন, মৌলবাদই দেশের অস্থিরতার মূলে। কিন্তু আমাদের দেশের নীতি হল কারুর দাস হব না, কাউকে দাস বানাব না। মহাভারতে পান্ডবরাজ যুধিষ্ঠির একথা বলেছিলেন। ভারতের সংস্কৃতি হল হিন্দু সংস্কৃতি। ধর্ম, ভাষা, সংস্কৃতিতে নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও প্রত্যেক নাগরিক একে অপরের আত্মীয়, ঐক্যবদ্ধ। এই ঐক্যের সূত্রই হচ্ছে হিন্দুত্ব, যা মনে করে বসুধৈব কুটুম্বকম। ভারত শক্তিশালী হলেই বিশ্বের মঙ্গল।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...