Monday, April 6, 2026

শহরের বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু, নিগৃহীত চিকিৎসক

Date:

Share post:

শহরে ফের চিকিৎসক নিগ্রহ। এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে চর মারার অভিযোগ উঠল মৃতার পরিজনদের বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে।

জানা গিয়েছে, গতকাল বুধবার শিশুর জন্ম দিয়েছিলেন এক তরুণী। সারাদিন সুস্থই ছিলেন তিনি। রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃতার পরিজনরা। প্রথমে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা বাধে। কর্তব্যরত চিকিৎসক তাদের নিরস্ত করতে গেলে এক ব্যক্তি তাঁকে চড় মারে বলে অভিযোগ। ধাক্কা মারা হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...