Friday, June 26, 2026

বন্ধুদের সঙ্গে আড্ডা আর “ইংলিশ মিডিয়ামে রিসেপশন” সৃজিত-মিথিলার

Date:

Share post:

চার হাত এক হয়েছে আগেই। চার চক্ষুর মিলন এমনকী, মধুচন্দ্রিমাও শেষ। কিন্তু ইয়ার-দোস্তদের মিষ্টিমুখ করানোটা বাকি থেকে গিয়েছে। আর টলিউডের হেভিওয়েট পরিচালকের বিয়ের ক্ষেত্রে সেটা বড়ই বেমানান। তাই বন্ধুদের জন্য ভুরিভোজের আয়োজন করেছেন সৃজিত মুখোপাধ্যায়। দিনটাও অনন্য, চার বছরে একবারই আসে ২৯ ফেব্রুয়ারি। ওই দিন সন্ধে ছটায় স্বভূমির রাজকুটিরে সৃজিত-মিথিলার বিয়ের অতিথি আপ্যায়ন। পরিচালকের ভাষায় “ইংলিশ মিডিয়ামে রিসেপশন”।
আমন্ত্রণপত্রেও সৃজিতীয় শৈলীর ছাপ, মানে থোড়া হটকে। তাঁরই বিভিন্ন ছবির নাম, কাহিনী বা গানের লাইন গিয়ে নেমন্তন্নের চিঠি লিখেছেন সৃজিত। এর আগে নিতান্ত ঘরোয়া পরিবেশে নিজের বাড়িতেই বাংলাদেশের মিথিলার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয় পরিচালকের। এবার রিসেপশনে কী ধামাকা হয় তার জন্য অপেক্ষায় টলিউড।

আরও পড়ুন-শহরে ট্রামের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...