Wednesday, June 24, 2026

পুলওয়ামায় এনকাউন্টারে নিহত ৩ জঙ্গি

Date:

Share post:

পুলওয়ামায় সেনা অভিযানে মৃত ৩ জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে যান জওয়ানরা। তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এনকাউন্টারে নিহত হয় ৩ হিজবুল মুজাহিদিন জঙ্গি। তাঁদের মধ্যে একজন হিজবুলের কম্যান্ডার।

ত্রালের শেরাবাদে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান সেনারা। পুলিশের সঙ্গে যৌথভাবে সেখানে অভিযানে যান তাঁরা। সেনা এবং পুলিশবাহিনীকে দেখতে পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এনকাউন্টার করে সেনাবাহিনী। ঘটনাস্থলেই ৩ জঙ্গি নিহত হয়। নিহতরা হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ৩ জঙ্গিই স্থানীয় বাসিন্দা। তাদের নাম জেহাঙ্গীর ওয়ানি, রাজা মকবুল ও সাদাত। ওয়ানি ও মকবুলের বাড়ি ত্রালে। সাদাতের বাড়ি অনন্তনাগের বীজবেহরায়। অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি থেকে বিস্ফোরক উদ্ধার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলওয়ামায় এনকাউন্টারের পরেই থমথমে পরিবেশ এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনা। গোটা এলাকা ঘিরে রেখেছে তারা। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না তা দেখতে জোরদার তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশ।

আরও পড়ুন-পেটিএম লিঙ্ক করাতে গিয়ে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা উধাও

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...