Wednesday, June 24, 2026

‘কনকচাঁপা’-র চাপা কান্না মঞ্চে উপস্থাপনা গড়িয়া পিপলস্ থিয়েটারের

Date:

Share post:

যুগ বদলেছে। কিন্তু প্রথা ভেঙে মেয়েদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা কি সাফল্য পেয়েছে? নিজের চাওয়া-পাওয়া, সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবতে পারে কি তারা? রবীন্দ্রনাথ ঠাকুরের যুগের মেয়েদের অবস্থানে এক বিধবা তরুণীর ভালো লাগা নিয়ে কেউ ভাবত না। কঠোর অনুশাসনে বেঁধে তার মনের খবর রাখার লোক ছিল না। কিন্তু তারও তো ভালবাসার অধিকার আছে। যেমন আছে সদ্য যৌবনপ্রাপ্ত তরুণীর। কিন্তু সমাজের পাঁকে-চক্রে সেও বন্দি এক গণ্ডীতে। এই পরিস্থিতি আজও সমান প্রাসঙ্গিক। এই বিষয়বস্তুতে সামনে রেখেই শিঞ্জিনী এন্টারটেনমেন্ট হাউজের উদ্যোগে গড়িয়া পিপলস্ থিয়েটারের নাটক ‘কনকচাঁপা’। পরিচালনায় রঞ্জন দত্ত। সহকারী পরিচালক দেবযানী সিংহ। অভিনেত্রী দেবযানী অবশ্য এই নাটকে অভিনয় করেননি। অন্যান্য ভূমিকায় রয়েছেন দেবলীনা সিংহ, অভীক চট্টোপাধ্যায়, অনির্বাণ সেনগুপ্ত, ঋত্বিক পুরকাইত প্রমূখ। নাটকে গানের ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। ইমন চক্রবর্তী, জয়তী চক্রবর্তী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রয়েছে রবীন্দ্রনাথের গান। ‘কনকচাঁপা’ মঞ্চস্থ হবে ২৩ ফেব্রুয়ারি, রবিবার, সন্ধেয় ৭টায় তপন থিয়েটারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...