Saturday, April 4, 2026

বিজেপি শাসিত কর্নাটকে  মঠের প্রধান হলেন মুসলিম যুবক !

Date:

Share post:

বিজেপি শাসিত কর্নাটকে লিঙ্গায়েত সম্প্রদায়ের একটি মঠের প্রধান হলেন মুসলিম যুবক।৩৩ বছরের ওই যুবকের নাম দিওয়ান শরিফ রহিমসাহাব মুল্লা। আগামী ২৬ ফেব্রুয়ারি তিনি এই দায়িত্ব নেবেন বলে মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগে উত্তর কর্নাটকের গাদগ জেলায় অসুতি গ্রামে মঠ তৈরির জন্য ২ একর জমি দান করেছিলেন ওই যুবকের বাবা। মঠের তৎকালীন প্রধান পুরোহিত মুরুগারাজেন্দ্র কোরনেশ্বর শিবযোগীর কথায় অনুপ্রাণিত হয়ে এই জমি দিয়েছিলেন তিনি। পরে ওই অসুতি মঠের পুরোহিতের দায়িত্ব নেন রহিমসাহাব মুল্লা।
তার পর থেকে তিনিই সেখানকার দায়িত্ব সামলাচ্ছেন ।এই প্রসঙ্গে তাঁর যুক্তি, আগে পাশের গ্রামে আমার একটি চালকল ছিল। তা থেকে যা রোজগার হত তা দিয়ে সংসার চালাতাম। একদিন আমার মনে হয়, ভগবান আমাকে অসুতি মঠের পুরোহিতের দায়িত্ব নিতে বলছেন। তার পরই আমি এই দায়িত্ব নিই। এখন আবার আরও বড়ো দায়িত্ব দেওয়া হচ্ছে মঠ কর্তৃপক্ষের তরফে।
মুসলিম সম্প্রদায়ের একজনকে প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল কেন? ওই মঠের প্রধান পুরোহিত শিবযোগী বলেন, আমরা ধর্ম ও জাতিভেদ মানি না। সব সম্প্রদায়ের ভক্তদের কাছে টেনে নিই। একজন পরিবারভুক্ত মানুষই শুধুমাত্র সামাজিক ও আত্মিক কাজে নিপুণ হতে পারেন, সেই কারণেই মুল্লাকে মঠের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...