Friday, April 3, 2026

ভাষা শহিদের মঞ্চে দাঁড়িয়েও এনআরসি!

Date:

Share post:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এনআরসি বিরোধী সুর চড়ালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ‘অমর একুশে’র মঞ্চে এনআরসি বিরোধিতার কথা তুলে ধরলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ‘‘এই কাঁটাতার মানি না। দুই বাংলা আবার এক হবে। দুই জার্মানি যদি এক হতে পারে, দুই বাংলাও আবার এক হবে।’’

রাজ্যে সিএএ-এনআরসি নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে এদিন মঞ্চ থেকে উদ্বেগ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের মানুষের কাছে তিনি আহ্বান জানান, ভারতে সিএএ নিয়ে একটা আইন পাশ হয়েছে। তা নিয়ে আতঙ্ক চলছে সারা দেশেই। যাঁরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন, তাঁদের তাড়িয়ে দেবে বলছে। এই পরিস্থিতিতে আপনারা আমাদের পাশে থাকুন।’’ শুক্রবার দুই বাংলার ভাষা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন, বনগাঁর পুরপ্রধান শংকর আঢ্য সহ বিশিষ্টরা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...