Friday, June 26, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কৃতিত্ব নিয়ে মমতার পোস্টারে ছয়লাপ সল্টলেক চত্বর, শুরু রাজনৈতিক তরজা

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন সবে এক সপ্তাহ হয়েছে। তার মধ্যেই শুরু রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার, কৃতিত্ব নিয়ে রাজনৈতিক তরজা চরমে । তৃণমূল দাবি করেছে , প্রকল্পের কৃতিত্ব মমতারই।   প্রকল্পের পরিকল্পনা ও অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার দেওয়া হয়েছে। সল্টলেকে চারটি মেট্রো স্টেশনেই পোস্টারে পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে । যদিও তৃণমূলের দাবি মানতে চাননি মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, এই প্রকল্প কেন্দ্রের। মুখ্যমন্ত্রীই বরং বারেবারে বাগড়া দিয়েছেন।

করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, সল্টলেক স্টেডিয়ামের এইসব পোস্টারগুলিতে প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। বিধাননগর নাগরিকবৃন্দের নামে ওই পোস্টারে প্রকল্পের পরিকল্পনা ও অনুমোদনের কৃতিত্ব দেওয়া হয়েছে মমতাকেই। পোস্টারে লেখা, ‘ ইস্ট-ওয়েস্ট প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ৷ প্রকল্পের ‘পরিকল্পনা’, ‘অনুমোদনের’ জন্য ধন্যবাদ৷’
অন্যদিকে, কেএমআরসিএলের দাবি, প্রকল্প কেন্দ্রের টাকাতেই তৈরি।  তৃণমূলের দাবি, প্রকল্পের কৃতিত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীরই।


উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওঠে। যার প্রতিবাদে শাসকদলের নেতা-মন্ত্রীরা অনুষ্ঠানে যাননি। যদিও মেট্রো দাবি করে, প্রথমে কার্ড দিয়ে ও পরে নবান্নে গিয়ে আমন্ত্রণ করা হয়। সেই বিতর্ক মিটতে না মিটতেই এবার কৃতিত্ব নিয়ে রাজনৈতিক তরজা।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...