Friday, April 3, 2026

দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে অভিনব রেকর্ড ময়াঙ্কের

Date:

Share post:

বেসিন রিজার্ভে বৃষ্টি-বিঘ্নিত টেস্টের প্রথম দিন এক অভিনব রেকর্ড গড়লেন ওপেনার ময়াঙ্ক আগরওয়াল৷ নিউজিল্যান্ডের মাটিতে এদিন ইতিহাস গড়লেন তিনি৷ গত ৩০ বছরে যা কোনও ভারতীয় করে উঠতে পারেননি, সেটাই করতে সফল ময়াঙ্ক ৷
নিশ্চয়ই ভাবছেন কী সেই রেকর্ড ? ১৯৯০ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে টেস্টের প্রথম সেশন কাটিয়েছিলেন মনোজ প্রভাকর। প্রভাকরের আগে কোনও ভারতীয় ওপেনার কিউয়িদের দেশে টেস্টের প্রথম সেশন অপরাজিত থাকতে পারেননি। সেই রেকর্ড শুক্রবার স্পর্শ করলেন ময়াঙ্ক আগরওয়াল।
নেপিয়ারে ৩০ বছর আগের ওই ম্যাচে ওপেন করতে নেমে প্রভাকর ২৬৮টি বল খেলে করেছিলেন ৯৫ রান৷ সেইসঙ্গে প্রথম সেশন পুরোটাই ক্রিজে ছিলেন প্রভাকর ৷ বৃষ্টির জন্য সেই টেস্টের প্রথম দিন ও শেষ দিনের খেলা ধুয়ে গিয়েছিল। ফলে, ড্র হয়েছিল সেই টেস্ট। আগরওয়াল অবশ্য প্রথম সেশন অপরাজিত থেকে কাটিয়ে গেলেও প্রভাকরের মতো বড় রান করতে পারেননি। লাঞ্চের সময় তাঁর স্কোর ছিল ২৯। তবে লাঞ্চের পর খুব বেশিক্ষণ এদিন ক্রিজে আর থাকতে পারেননি ময়াঙ্ক ৷ ৮৪ বল খেলে ৩৪ রান করে বোল্টের শিকার হন তিনি ৷

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...