Wednesday, June 24, 2026

দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের NPR- সংক্রান্ত চিঠি নবান্নে

Date:

Share post:

দিল্লি থেকে NPR বা
জাতীয় জনসংখ্যা পঞ্জি সংক্রান্ত চিঠি এসেছে নবান্নে৷ সূত্রের খবর,
অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো এই চিঠিতে বলা হয়েছে NPR নিয়ে জটিলতা কাটাতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক প্রয়োজনে আলোচনায় রাজি৷ জানা গিয়েছে, একই চিঠি গিয়েছে কেরল সরকারের কাছেও৷ এই দুই রাজ্যেরই NPR নিয়ে সংশয় আছে বলে জানানো হয়েছিলো। রাজ্য সরকার চাইলে সংশয় কাটাতে স্বরাষ্ট্র মন্ত্রক আলোচনায় বসতে রাজি বলেই চিঠিতে লেখা হয়েছে৷

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় NPR-বিতর্কের শুরুতেই বলেছিলেন, এই NPR হলো NRC বা জাতীয় নাগরিক পঞ্জি-র প্রথম ধাপ। সে কারনেই মুখ্যমন্ত্রী রাজ্যে NPR স্থগিত রেখেছেন। পশ্চিমবঙ্গ সরাসরি কেন্দ্রের কাছে NPR নিয়ে ক্ষোভও জানিয়েছিল। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের এই চিঠি নিয়ে প্রশ্নও উঠেছে৷ পঞ্জাব, ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রও NPR-এর বিরোধিতা করেছে। কয়েকটি রাজ্যের বিধানসভায় এ ধরনের প্রস্তাবও পাশ হয়েছে। তা হলে কেন্দ্র কেন শুধু বাংলা ও কেরলের সঙ্গে আলোচনায় বসতে চাইছে ?

প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্ব। তখনই NPR- সংক্রান্ত তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...