Thursday, March 19, 2026

এবার ইডেনে বসছে সৌরভের মূর্তি

Date:

Share post:

এবার ইডেন গার্ডন্সে বসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মূর্তি । বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। সেই সঙ্গে বসছে ঝুলন গোস্বামীর মূর্তিও। জানা গিয়েছে , সৌরভ নিজেই নাকি ঝুলনের মূর্তি বসানোর প্রস্তাব দিয়েছেন। বাংলা থেকে ভারতীয় ক্রিকেটকে আলোকিত করেছেন পঙ্কজ রায় , সৌরভ গঙ্গোপাধ্যায় , ঝুলন গোস্বামীরা। ক্রিকেটে প্রশাসক জগমোহন ডালমিয়ার অবদানও অনস্বীকার্য। তাই সবাইকে সম্মান জানিয়েই মূর্তি বসানোর পরিকল্পনা নিয়েছে সিএবি। একই সঙ্গে প্রয়াত সিএবি সভাপতি বিশ্বনাথ দত্তের মূর্তিও ইডেনে বসাতে চাইছে বাংলার ক্রিকেট সংস্থা।

বৃহস্পতিবার সিএবি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । এছাড়াও উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সহ-সভাপতি নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়সহ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা। টিকিটের দাম ছাড়াও ইডেনে পরিকাঠামোগত পরিবর্তনের কথা আলোচনা হয়েছে।সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ইডেনে বসবে জগমোহন ডালমিয়া, পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর মূর্তি। বৈঠক শেষে সিএবি-র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, ইডেনে একটি মিউজিয়াম তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। ইডেনের ইন্ডোরের সামনে তৈরি হবে সেই মিউজিয়াম। ঐতিহ্যবাহী বিভিন্ন স্মারক রাখা হবে সেই মিউজিয়ামে। গোলাপি বল, বাংলার ক্রিকেট দলের জার্সি এমন অনেক কিছুই রাখা থাকবে সেখানে। এছাড়াও মেমোরাবিলিয়া শপও চালু হবে। পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ চমক হিসেবে বিনামূল্যে ইডেন ঘুরে দেখানোর ব্যবস্থাও চালু হবে।

spot_img

Related articles

না ফেরার দেশে ‘ডোরেমন’ পরিচালক শিবায়ামা, শোকস্তব্ধ জাপানি অ্যানিমেশন জগৎ 

শিশু মনের সঙ্গী হিসেবে জায়গা করে নেওয়া নবিতা-সিজুকার জীবনে নেমে এলো অন্ধকার। অভিভাবক হারালো 'ডোরেমন' (Doraemon)। প্রয়াত ৮৪...

তুঘলকি আচরণ! IPS-দের বদলির নির্দেশ দিয়েও মধ্যরাতে ফেরাল কমিশন

ক্ষমতা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের (Election Commission) তুঘলকি শাসনের জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলার শীর্ষস্তর থেকে...

সন্দেশখালি মামলায় কাটল না জট, হাই কোর্টে খারিজ জামিনের আবেদন

সন্দেশখালির (Sandeshkhali) সিবিআই (CBI) মামলায় আপাতত জেল মুক্তি হচ্ছে না শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। জামিনের আশায় কলকাতা হাইকোর্টের...

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বৃদ্ধি! আগরকরের ইচ্ছায় সম্মতি দেবে বোর্ড?

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বাড়ছে অজিত আগরকরের (Chief Selector Ajit Agarkar )? ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নিজে এই...