Monday, April 6, 2026

শহিদ মিনারে বিজেপির সভার অনুমতি নিয়ে ফের ধন্ধ

Date:

Share post:

১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভা নিয়ে ফের রাজ্য সরকার ও বিজেপির মধ্যে টানাপোড়েন। পুলিশি অনুমতি মেলা নিয়ে আবার ধন্ধ তৈরি হল।

শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা সভা করতে চেয়েছি। জায়গাটি যেহেতু সেনাবাহিনীর, সেইহেতু তাদের অনুমতি চেয়েছিলাম। তাঁরা অনুমতি দিয়েছেন৷ পুলিশ অনুমতিও চেয়েছি। এখনও অনুমতি মেলেনি। কিন্তু দেওয়া হবে না সেটাও বলা হয়নি। দিলীপ ঘোষের যুক্তি, সভার দিন রবিবার। ফলে সেদিন মাধ্যমিকের পরীক্ষা নেই। এছাড়া এলাকাটিতে মানুষের বসবাস নেই। তাছাড়া শহিদ মিনারের ধারে কাছে কোনও স্কুলও নেই। ফলে সভা করতে না দেওয়ার কোনও আইনি কারণ দেখছি না। আর যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে তার বিকল্প পদক্ষেপও তখন সরকার দেখবে।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...