Saturday, June 27, 2026

নতুন বিপদ, এবার চিনের জেলগুলিতে করোনা-আক্রান্ত 512 বন্দি

Date:

Share post:

রেহাই পেল না জেলও। গোটা চিনে মৃত্যুসংখ্যা 2200 ছাড়িয়ে গিয়েছে, আক্রান্ত 76 হাজারের বেশি মানুষ। আর এই মারণ করোনাভাইরাস বা কোভিড-19 এর সংক্রমণ ছড়িয়েছে দেশের একাধিক জেলে। সর্বশেষ খবর, অন্তত চারটি জেলের 512 জন বন্দি ও নিরাপত্তারক্ষী আক্রান্ত হয়েছেন রোগে। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জেলবন্দি অন্য আবাসিকরাও আতঙ্কিত। জেলের ভিতর ভাইরাস সংক্রমণ কীভাবে ঘটল তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। সংক্রমণ আরও ছড়ালে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় প্রশাসন।

যে চারটি জেলে বহুসংখ্যক আক্রান্তের খবর মিলেছে তার মধ্যে দুটিই হুবেই প্রদেশে, অর্থাৎ চিনের যে রাজ্যে এখন মহামারীর পরিস্থিতি। হুবেই প্রদেশের রাজধানী উহানের মহিলা জেলে 230 জন বন্দি আক্রান্ত। শাইয়াঙের হানজিন জেলে আক্রান্তের সংখ্যা 41। উহানের পূর্বদিকে জিনিং শহরের জেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 207 জন। বাইরে থেকে আসা নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই জেলবন্দিদের দেহে করোনা সংক্রমণ ঘটেছে বলে অনুমান জেল আধিকারিকদের।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...