Tuesday, June 9, 2026

বাড়ি ফিরল নিথর ঋষভ: শোকে স্তব্ধ শ্রীরামপুর, জমছে ক্ষোভও

Date:

Share post:

আটদিনের লড়াই থেমে গিয়েছে। মৃত্যু হয়েছে পোলবায় পুলকার দুর্ঘটনায় ছোট্ট ঋষভ সিংয়ের। শনিবার ভোরে সেই খবর হুলগির শ্রীরামপুর পৌঁছতেই শোকস্তদ্ধ এলাকা। বন্ধ দোকান, বাজার। রাস্তাঘাট শুনশান। স্থানীয়রা ভিড় করেন বেনিয়াপাড়ায় ঋষভের বাড়িতে। বেলা ১২টা নাগাদ ছোট্ট ঋষভের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এলাকার বাসিন্দারাও শোকবিহ্বল।
শোকের সঙ্গেই মিলেছে ক্ষোভ। ছোট্ট যে শিশুটি সুস্থ অবস্থায় স্কুলে গেল, তার এভাবে ফেরা মেনে নিতে পারছেন না কেউ। পুলকারগুলির বেনিয়ম, বেপরোয়া চলাচলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সবাই। তাঁদের অভিযোগ, বেশিরভাগ গাড়ির নথি ঠিক নেই। বহু পুরনো গাড়ি তাপ্পি দিয়ে পুলকার হিসেবে চালানো হচ্ছে। গাড়িতে অতিরিক্ত শিশুকে তোলা হচ্ছে। গাড়ির গতি থাকছে অনিয়ন্ত্রিত। অভিযোগ, প্রশাসনের নজরদারি থাকলে এত বেনিয়ম চালাতে পারত না পুলকারগুলি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...