Monday, May 18, 2026

সোম থেকে তিনদিন বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

শীতের মধ্যে দফায় দফায় বৃষ্টি হয়েছে। বসন্তেও এবার বৃষ্টির সম্ভাবনা। অন্তত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই। আগামী সোম, মঙ্গল, বুধ তিনদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বসন্তের শুরুতেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় হালকা গরমের অনুভূতি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 18.8 ও 31 ডিগ্রি সেলসিয়াস। সোম থেকে তিনদিন বৃষ্টি হলে তাপমাত্রা খানিকটা কমবে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...