Wednesday, April 8, 2026

“বারাসতের কাউন্সিলরকে ছক করে খুন”, কার বিরুদ্ধে অভিযোগ দায়ের?

Date:

Share post:

পরিকল্পনা করে খুন করা হয়েছে বারাসত পুরসভার কাউন্সিলার প্রদ্যুৎ ভট্টাচার্য ও তাঁর ভাই প্রণব ভট্টাচার্যকে- এই অভিযোগে চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করলেন প্রয়াত কাউন্সিলরের স্ত্রী মৌমিতা ভট্টাচার্য। খুনের ষড়যন্ত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ কাউন্সিলরের গাড়ির চালক বারাসতেরই বাসিন্দা দেবকুমার দে-র বিরুদ্ধে।
গত রবিবার, হুগলির চণ্ডীতলার শিয়াখালায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বারাসত পুরসভার কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তিনি যে গাড়িতে ছিলেন সেটি ধাক্কা মারে এক ট্রাক্টরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুতের। গাড়িতে সওয়ারি তাঁর ভাই প্রণব ভট্টাচার্যেরও মৃত্যু হয়। গাড়িটি চুরমার হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভয়াবহ দুর্ঘটনায় অক্ষত গাড়ির চালক দেবকুমার দে। এ নিয়ে প্রয়াত কাউন্সিলরের স্ত্রী মৌমিতা চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, এতদিন পারলৌকিক ক্রিয়াকর্মের আটকে থাকায় অভিযোগ দায়ের করতে পারেননি। দুর্ঘটনায় চালক দেবকুমার দের গায়ে আঁচড় না পড়ায়, সেদিকে অঙ্গুলি নির্দেশ করে মৌমিতা ভট্টাচাৰ্যের অভিযোগ, তাঁর স্বামী ও দেওরকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। যদিও কী কারণে খুন তা অভিযোগপত্রে জানাননি তিনি।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...