Monday, April 13, 2026

দমাতে পারেনি অসুস্থতা, হাসপাতাল থেকেই মাধ্যমিক ৩ পরীক্ষার্থীর

Date:

Share post:

বিভিন্ন কারণে হাসপাতালে চিকিৎসাধীন ৩ মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু তাতেও দমানো যায়নি। হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিচ্ছে তারা।
বসিরহাটের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী রিম্পা মণ্ডল। অভিযোগ, ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসকরা সুস্থ করে তোলার পরে, হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিচ্ছে রিম্পা।
ভবতোষ দোলুই পেটের যন্ত্রণা নিয়ে শুক্রবার রাত্রে হাসপাতালে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়। হিঙ্গলগঞ্জের হাটগাছা হাইস্কুলের ছাত্র ভবতোষ। এদিন সকালে, সুস্থ বোধ করায় বেডে বসেই পরীক্ষা দিচ্ছে সে।
বসিরহাট মাটিয়ার আন্দোলপোতার বাসিন্দা উম্মে হাবিবা। শুক্রবার রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় সে। কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকেই এদিন পরীক্ষা দেয় সেও।
২ ছাত্রী ও ১ ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সবরকম ব্যবস্থা করে। বসিরহাট জেলা হাসপাতালেই ৩ পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে ইতিহাস পরীক্ষা দেয়। ছিলেন স্কুলের শিক্ষক ও পর্ষদের পর্যবেক্ষকরা। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। এই ব্যবস্থায় খুশি পরীক্ষার্থীদের পরিবার। বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন অভিভাবকরা। হাসপাতাল সূত্রে খবর, এই প্রথম সেখান থেকে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীরা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...