Wednesday, April 8, 2026

হ্যারি-মেগানের রাজকীয় দায়দায়িত্ব শেষ 31 মার্চ

Date:

Share post:

রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান আগামী 31 মার্চের পর রাজকীয় দায়িত্ব পালনের রুটিন থেকে পাকাপাকি অব্যাহতি পাবেন। সাসেক্সের ডিউক ও ডাচেস তারপর থেকে রাজকীয় ভারমুক্ত হয়ে সাধারণ নাগরিকের মত জীবনযাপন করবেন। দুজনেই পারস্পরিক সম্মতি ও বোঝাপড়ার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন যা রক্ষণশীল ব্রিটিশ পরিবারে ঝড় তুলেছিল। অবশেষে রাজপরিবার হ্যারি-মেগানের সিদ্ধান্তে সিলমোহর দেয়। ঠিক হয়েছে, মার্চের পর তাঁরা যেমন রাজদায়িত্ব পালন করবেন না, তেমনি রাজ-অর্থও নেবেন না। রাজকীয় ভারমুক্ত হয়ে শিশুপুত্র আর্চিকে নিয়ে কানাডা ও লস অ্যাঞ্জেলসেই বেশি সময় কাটাতে চান স্বাধীন দম্পতি হ্যারি ও মেগান।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...