বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারমণ্ডলে বিজ্ঞানী মেঘনাদ সাহার নাম ভুল, অস্বস্তিতে কর্তৃপক্ষ

Date:

Share post:

এবার বিশ্ববিদ্যালয় চত্বরে বানান ভুল। তাও আবার বাংলা ভাষায়। বাংলা ভাষা নিয়ে বাঙালি কতটা উদাসীন তার আরও একটা ছবি ফুটে উঠল। বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালিত তারামণ্ডলের বানান ভুল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তারামণ্ডল বানান ভুলের পাশাপাশি, ভুল লেখা হয়েছে বিজ্ঞানী মেঘনাদ সাহার নামও। বাংলায় তাঁর নাম লেখা হয়েছে মেঘনাথ! যদিও ইংরেজি ভাষায় বানান ঠিক রয়েছে।

তারামণ্ডল বানানটিকে লেখা হয়েছে ‘তারামন্ডল’। অর্থাৎ ‘ণ’-এর বদলে ‘ন’ লেখা হয়েছে। তার পাশাপাশি মেঘনাদ সাহার নাম লেখা হয়েছে, ‘মেঘনাথ’। বাংলা ভাষা নিয়ে ২১ ফেব্রুয়ারি হইচই হলেও, বাংলা চর্চার ক্ষেত্রে রাজ্য কতটা উদাসীন তা স্পষ্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই ভুলে।

তারামণ্ডলের বাইরে যে নামফলক বা সাইনবোর্ড রয়েছে তাতে বাংলা ও ইংরেজি দুটি ভাষা ব্যবহার করা হয়েছে। এই ভুলের জন্য কে দায়ী তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য নিমাইচন্দ্র সাহা বলেন, “এই ধরণের কোনও ভুল  হয়ে থাকলে আমরা সংশোধন করতে বলে দেব।” যদিও কেন ধরণের ভুল সে সম্পর্কে কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন-প্রশ্ন ফাঁসে আজীবন বহিষ্কার? কী সিদ্ধান্ত সংসদের

spot_img

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...