Thursday, March 5, 2026

“ভাষা আন্দোলন বিভেদ নয়, ভাষা আন্দোলন মহামিলনের সেতু”! শহীদ সম্মানে সুচেতনার নিবেদন

Date:

Share post:

“ভাষা আন্দোলন বিভেদ নয়, ভাষা আন্দোলন মহামিলনের সেতু”। একদিন যাঁদের বুকের রক্তে মাতৃভাষা সম্মান পেয়েছে, তাঁদের স্মরণে ও শ্রদ্ধা নিবেদনে গত ২৮ বছর ধরে
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসে ব্রতী বেলঘরিয়া সুচেতনা একাডেমি। এবছর তার ব্যতিক্রম হলো না। শিশির মঞ্চে উপস্থাপিত হলো “আ-মরি-বাংলা ভাষা’। যার মূল পৃষ্ঠপোষক সংস্থার সম্পাদক বিদ্যুৎ দেবনাথ। সভাপতি গৌরী ঘোষ। উপদেষ্টা পার্থ ঘোষ, রাধাতমাল গোস্বামী, সুমন মুখোপাধ্যায়, অনির্বান ব্যানার্জী।

মঞ্চে মূল অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করেছেন মলি দেবনাথ। ভাষা দিবস নিয়ে মলীদেবী তাঁদের সংস্থার কথা তুলে ধরেন। সংস্থার সম্পাদক বিদ্যুৎ দেবনাথ মাতৃভাষা দিবসের মাহাত্ম তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মারিফ আহমেদ বাপ্পী। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষা নিয়ে দুই বাংলার মহামিলনের কথা বলেন।

spot_img

Related articles

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...