Saturday, April 4, 2026

১৭লক্ষের বেশি জরিমানা! সময় ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আই লিগে অবনমনের হাতছানি। তারমাঝে মরার উপর খাঁড়ার ঘা লাল হলুদের। ১৭ লক্ষ টাকা ইস্টবেঙ্গলকে জরিমানা দিতে হবে। দিতে হবে তাদের এক সময়ের আদরের কাটসুমি উসাকে। কারণ চুক্তিভঙ্গের অভিযোগ এনে ফিফার দ্বারস্থ হয়েছিলেন কাটসুমি। ফিফা জানিয়ে দিল, জরিমানা হিসাবে কাটসুমিকে ১৭ লক্ষ টাকা দিতে হবে। শুধু তাই নয়, ২০১৮-র অক্টোবর থেকে টাকা ফেরতের দিন পর্যন্ত এই পাওনা ১৭ লক্ষ টাকার উপর ৫% সুদও দিতে হবে। ৪৫ দিনের মধ্যে জরিমানার টাকা ফেরত না দিলে ফিফার দুটি উইন্ডোতে ইস্টবেঙ্গল কোনও বিদেশি ফুটবলার নিতে পারবে না। কোয়েস আসার পর ইস্টবেঙ্গল কাটসুমির সঙ্গে চুক্তি করেনি। সেই কারণে কাটসুমি জাপান ফুটবল ফেডারেশন মারফত ফিফার কাছে ৮০লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। ফিফা শেষ পর্যন্ত কাটসুমির পাশেই দাঁড়িয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...