Friday, June 26, 2026

জাতীয় উদ্যান থেকে নিখোঁজ ২৬টি বাঘ! কোথায় জানেন?

Date:

Share post:

রাজস্থানের বিখ্যাত রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে ২৬টি বাঘ নিখোঁজ হয়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকরকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ তথা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) সদস্য দিয়া কুমারী।

চিঠিতে তিনি এই বিষয়ে তদন্ত করারও আর্জি জানিয়েছেন। সাংসদ লিখেছেন, ইতিমধ্যেই সোয়াই মাধোপুরে অবস্থিত ওই জাতীয় উদ্যান থেকে বাঘেদের নিখোঁজ হওয়ার রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে উদ্যানের কর্মচারী-আধিকারিকদের মধ্যেও চরম উদাসীনতা তিনি লক্ষ্য করেছেন।

তাঁর কথায়, “জাতীয় উদ্যানে বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু, এখানে (রণথম্ভোর) প্রাণীর সংখ্যা আরও কমে যাচ্ছে।’ অবিলম্বে চোরাশিকারিদের চিহ্নিত করে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করার আর্জি জানাচ্ছি”।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...