Monday, March 23, 2026

২ নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Date:

Share post:

২ নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রেজিনগরের ছেতেয়ানিতে বুধবার সন্ধে ৭টা নাগাদ টিউশন পরে বাড়ি ফিরছিল সপ্তম ও নবম শ্রেণীর দুই ছাত্রী। অভিযোগ, পথে স্থানীয় এক অন্ধকার গলিতে এক মহিলার ফোন নম্বর চাওয়ার আছিলায় দুই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্থা করেন দাদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আজিরুল শেখ। এমনকী, তাঁদের ধর্ষণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। দুই নাবালিকার চিৎকার শুনে আশপাশের বাসিন্দা ছুটে আসেন। ততক্ষণে চম্পট দেন অভিযুক্ত। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজিরুল শেখের বিরুদ্ধে আরও কুকীর্তির অভিযোগ রয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযুক্তদের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই নাবালিকার পরিবার।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...