Site Logo

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

EBBS Desk·
ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার স্তরে দায়িত্ব বণ্টনে ব্যাপক পরিবর্তন এনে নতুন করে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শহরের আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, নতুন নির্দেশিকা অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। যুগ্ম কমিশনার (সদর) হিসেবে সুদীপ সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষা, কন্ট্রোল রুম এবং নির্বাচন সেলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সোমা দাস মিত্রকে যুগ্ম কমিশনার (অপরাধ) করা হয়েছে। তাঁর অধীনে থাকবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার অপরাধ এবং আদালত-সংক্রান্ত বিষয়গুলি।

শহরের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থাতেও রদবদল ঘটেছে। ইন্টেলিজেন্স বা গোয়েন্দা শাখার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেবস্মিতা দাসের হাতে। বিশেষ শাখা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দফতর তাঁর তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাফিক ও পরিবহণ-সংক্রান্ত বিষয়গুলি সামলাবেন রূপেশ কুমার।

শুধুমাত্র যুগ্ম কমিশনার নয়, অতিরিক্ত কমিশনার স্তরেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে আইন-শৃঙ্খলা, নির্বাচন সেল, সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনীর মতো সংবেদনশীল বিভাগগুলির তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি সেল, ডায়াল ১০০ এবং কমিউনিটি পুলিশিংয়ের মতো ক্ষেত্রগুলি দেখবেন সন্তোষ পাণ্ডে। এছাড়া ধ্রুবজ্যোতি দে-কে বিশেষ শাখা, সিকিউরিটি ও গোয়েন্দা সংক্রান্ত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এবং অশেষ বিশ্বাসকে আনা হয়েছে আধুনিকীকরণ, নিয়োগ ও প্রশাসনিক দফতরের দায়িত্বে।

নবান্ন ও লালবাজার সূত্রে খবর, ভোটের আগে প্রশাসনের ভিত মজবুত করতে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই এই পুনর্বিন্যাস। বিশেষ করে নির্বাচন সেল এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় করে তোলাই কমিশনের প্রধান উদ্দেশ্য। কমিশনের কড়া নির্দেশ মেনে যাতে প্রতিটি স্তরে নিরপেক্ষতা ও দক্ষতা বজায় থাকে, সেই লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচন যত এগিয়ে আসবে, নজরদারি আরও কঠোর হবে বলেও ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- ‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

জালিয়াতি রুখতে জন্ম-মৃত্যুর শংসাপত্র ব্যবস্থায় নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত রাজ্যের
রাজ্য

জালিয়াতি রুখতে জন্ম-মৃত্যুর শংসাপত্র ব্যবস্থায় নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত রাজ্যের

Just now

১০০ শতাংশ DA সম্ভব নয়! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট শুভেন্দু সরকারের, পিছিয়ে গেল শুনানি
রাজ্য

১০০ শতাংশ DA সম্ভব নয়! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট শুভেন্দু সরকারের, পিছিয়ে গেল শুনানি

Just now

স্পিকারের ‘কলঙ্কজনক‘ মন্তব্যের বিরোধিতায় ফের উত্তাল বিধানসভায়, কৈফিয়ত চাইলেন শোভনদেব-কুণাল
রাজ্য

স্পিকারের ‘কলঙ্কজনক‘ মন্তব্যের বিরোধিতায় ফের উত্তাল বিধানসভায়, কৈফিয়ত চাইলেন শোভনদেব-কুণাল

Just now

জন্ম-মৃত্যু শংসাপত্রে স্বচ্ছতা ফেরাতে রাজ্যজুড়ে অভিযান, কড়া নির্দেশ মুখ্যসচিবের
রাজ্য

জন্ম-মৃত্যু শংসাপত্রে স্বচ্ছতা ফেরাতে রাজ্যজুড়ে অভিযান, কড়া নির্দেশ মুখ্যসচিবের

1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
শিরোনাম

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের

1h ago

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
রাজ্য

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

2h ago

More from রাজ্য

View All →